খালেদা জিয়ার আশাবাদ: শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে

 

bnp chairperson begum khaleda zia 1বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়া বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় শহীদ জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু আজ সেই গণতন্ত্র পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে। আমি বিশ্বাস করি, শিগগিরই দেশে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা ঘটবে।”

তিনি আরও বলেন, শহীদ জিয়ার দেখানো গণতন্ত্র ও উন্নয়নের পথ অনুসরণ করেই তাকে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার জীবন ও আদর্শ তুলে ধরেন। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি থাইল্যান্ড থেকে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ এবং অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ।

বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও আত্মত্যাগ জাতীয় জীবনের রাজনৈতিক পথনির্দেশক হওয়া উচিত। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs