জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামীকাল, ১৬ জুলাই (বুধবার), বাংলাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শহীদদের আত্মার শান্তি কামনায় সারাদেশের ধর্মীয় উপাসনালয়ে বিশেষ আয়োজন থাকবে। সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে, আর অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবেন।
এই উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার, সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ।
Post a Comment