সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা করেছে বাজুস

 


bajus logoবাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লোগো

বুধবার (২৮ মে) সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সহ-সভাপতি রিপনুল হাসানের গ্রেপ্তারের ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সংগঠনটি সারা দেশে জুয়েলারি ব্যবসা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মো. রিপনুল হাসান একজন সম্মানিত ব্যবসায়ী নেতা। তার এই গ্রেপ্তার একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে জুয়েলারি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।”

প্রসঙ্গত, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাজুস জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs