সৌদি আরবে আজ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৫ জুন বৃহস্পতিবার হজ অনুষ্ঠিত হবে এবং ৬ জুন শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায়, বাংলাদেশে ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ৬ জুন শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। তবে মালয়েশিয়া জানিয়েছে, তাদের দেশে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন শনিবার।
মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সরকার সিদ্ধান্ত নেয় যে, জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করে ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী মালয়েশিয়ায় ঈদ হবে ৭ জুন।
ব্রুনাইয়েও একই পরিস্থিতি দেখা গেছে—সেখানে চাঁদ দেখা না যাওয়ায় ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপন করা হবে।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হবে ৭ জুন শনিবার
Post a Comment