ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন

 ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নির্বাহী আদেশ জারিতে ব্যস্ত হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর পুরোনো অনেক আইন বাতিল এবং একাধিক নতুন আদেশে স্বাক্ষর করেছেন তিনি, যার মধ্যে একটি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সুবিধা বন্ধের আদেশ। তাঁর এই দ্রুতগতির সিদ্ধান্তগুলো বাইডেন প্রশাসনের নীতির বিপরীতমুখী এবং তা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ৭৮ বছর বয়সী ট্রাম্প জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর দুই দফায় প্রায় অর্ধশত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। প্রথম দফায় অভিষেক প্যারেড শেষে ক্যাপিটল ওয়ান অ্যারেনায়, আর দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে বসে। নির্বাহী আদেশের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও খোলামেলা আলোচনায় অংশ নেন তিনি।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs