আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে সরকার

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে সরকার


স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শুক্রবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ ও দাবির প্রেক্ষিতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

সরকার আরও জানায়, আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনকেও সিদ্ধান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়, যা সরকার প্রচলিত আইনের আওতায় জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জনমনে সৃষ্টি ক্ষোভ সম্পর্কে সরকার সচেতন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs