নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র

 নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র


শনিবার বিকেলে রাজধানীর র‌্যাব-১ এর কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ ধরনের ছোটখাটো ঘটনা সবসময়ই ঘটে থাকে। এসব পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। যদি কোনো ধরনের ঘটনা না ঘটতো, তবে এসব বাহিনীর প্রয়োজনই হতো না।"

তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টিও তুলে ধরেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারাই স্বীকার করছেন যে গত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।"

এ সময় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, "খণ্ডিত বা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে, কারণ এই ধরনের তথ্যকে ভিত্তি করে বিদেশি পক্ষগুলো নিজেদের স্বার্থে অপপ্রচার চালায় এবং বাস্তবতা ভিন্নভাবে তুলে ধরে।"

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs