কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ

 কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ



আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া, পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক ব্যবস্থাপনায় সুষ্ঠু ও ন্যায্যতা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

অধ্যাপক ইউনূস বলেন, "দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের দরিদ্র জনগোষ্ঠী, যারা এই চামড়া বিক্রির ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। এই বিশৃঙ্খলার অবসান প্রয়োজন।"

তিনি আরও জানান, চামড়ার বাজারে একটি সক্রিয় সিন্ডিকেট রয়েছে, যারা ইচ্ছেমতো দাম নিয়ন্ত্রণ করে। "আমরা চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে কেউ ন্যায্য দাম থেকে বঞ্চিত না হয়," বলেন ইউনূস।

তিনি পশু পরিবহন ও হাটে বিক্রির সময় মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান এবং চামড়া প্রক্রিয়াজাতকরণে সঠিকভাবে ইটিপি ব্যবহারের ওপর জোর দেন।

গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

  • শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

  • সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

  • স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

  • প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী

  • বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন

  • প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

  • শিল্প সচিব মো. ওবায়দুর রহমান

  • ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি

  • চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি

আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs