ইসরায়েলি হামলায় গাজায় ৭০৮ জন ক্রীড়াবিদ নিহত হয়েছে।

 ইসরায়েলি হামলায় গাজায় ৭০৮ জন ক্রীড়াবিদ নিহত হয়েছে।



ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ৯৫ জন শিশুসহ ৭০৮ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ফিলিস্তিনি স্পোর্টস মিডিয়া অ্যাসোসিয়েশন (পিএসএমএ) এর বরাতে এই খবর প্রকাশ করেছে।

আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিএসএমএর প্রধান মুস্তাফা সিয়াম জানিয়েছেন, রাবাত হ্যান্ডবল ক্লাবের কোচ আহমেদ হারুন এবং দেইর আল-বালাহ ও আল-জালা ক্লাবের খেলোয়াড় আনাস আল-দেবজির মৃত্যুর মধ্য দিয়ে নিহত ক্রীড়াবিদদের সংখ্যা ৭০৮ জনে পৌঁছেছে।মুস্তাফা সিয়াম বলেন, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে শুক্রবারের বিমান হামলায় হারুন নিহত হন। এর আগে, বুধবার দেইর আল-বালাহর পশ্চিমে হামলায় আনাস আল-দেবজি নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে ৩৬৯ জন ফুটবল খেলোয়াড় ছিলেন। এছাড়া ১০৫ জন স্কাউটিং সংস্থার সদস্য এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের ২৩৪ জন সদস্য রয়েছেন।

মুস্তাফা সিয়াম দুঃখ প্রকাশ করে বলেন, ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত ২৭৩টি স্টেডিয়াম, জিমনেশিয়াম এবং ক্লাব সুবিধা আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।

তিনি সতর্ক করে বলেন, "এসব হামলা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ক্রীড়ার ভবিষ্যতে গভীর প্রভাব ফেলবে। চলমান হামলা, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের উপস্থিতি এবং এলাকাগুলোয় সীমিত প্রবেশাধিকারের কারণে রিপোর্ট করা পরিসংখ্যান এখনো চূড়ান্ত নয়।"

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বব্যাপী ক্রীড়া ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, "ইসরায়েলের এই লঙ্ঘন বন্ধ করতে এবং ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া স্থাপনাগুলোকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।"
















Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs