প্রধান উপদেষ্টার সফর থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ: প্রেস সচিব

 প্রধান উপদেষ্টার সফর থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ: প্রেস সচিব


সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সফর এবং সম্মেলন থেকে ইতিবাচক ফলাফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Download now


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, দাভোসে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রাইভেট সেক্টরের শীর্ষ নির্বাহীরা উপস্থিত থাকেন। সেখানে ছোট ছোট মিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং বিভিন্ন ধরনের চুক্তি সম্পন্ন হয়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে প্রায় ১০ জন সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি আরও জানান, বিশ্বের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে তাদের সিইও’রা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশের ব্যবসার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে চান। বাংলাদেশের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যে দেশটি এখন ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ব্যবসার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় শর্তগুলো সহজ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs