এনামুর রহমান সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার
ড. এনামুর রহমান
রাজধানীর বসুন্ধরা এলাকায় রবিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
জানা গেছে, ২০১৮ সালের জুলাই-আগস্টে আন্দোলন সংক্রান্ত একাধিক মামলায় তার নাম রয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
ড. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
Post a Comment