জাতিসংঘের প্রতিবেদন: পুলিশ ও বিচারব্যবস্থাসহ ৫ খাতে সংস্কারের পরামর্শ

 জাতিসংঘের প্রতিবেদন: পুলিশ ও বিচারব্যবস্থাসহ ৫ খাতে সংস্কারের পরামর্শ


বিচারব্যবস্থার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে

জাতিসংঘের তথ্যানুসন্ধান দল জানিয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিচার-বিশ্লেষণ করে পাঁচটি খাতে জরুরি সংস্কারের সুপারিশ করা হয়েছে: জবাবদিহি ও বিচারব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন।

জবাবদিহি ও বিচারব্যবস্থা

জাতিসংঘ সুপারিশ করেছে, বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের তদন্তের জন্য কার্যকর, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অভিযুক্তদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করতে হবে এবং ভুক্তভোগীদের ন্যায্যবিচার ও ক্ষতিপূরণ দিতে হবে।

বিচারব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী

মানবাধিকার লঙ্ঘন বন্ধে পুলিশ প্রবিধানের সংশোধন ও স্বাধীন পুলিশ কমিশন গঠন করার সুপারিশ করা হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কমানোর পাশাপাশি নির্যাতন ও হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নাগরিক পরিসর ও রাজনৈতিক ব্যবস্থা

গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধকারী আইন বাতিল বা সংশোধনের সুপারিশ করেছে জাতিসংঘ। স্বাধীন ও অবাধ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ দেওয়া জরুরি।

অর্থনৈতিক সুশাসন

দুর্নীতিবিরোধী আইন কার্যকর প্রয়োগ, ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার সুপারিশ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতেও গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতিসংঘ বলছে, মানবাধিকার রক্ষায় এসব সংস্কার জরুরি।




Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs