গ্রেপ্তার সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন

 গ্রেপ্তার সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন


স্থানীয় সূত্রে জানা গেছে, টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশকে তথ্য দেওয়ার পর, রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে। পরে ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নেওয়া হয়। এছাড়া, ওই বাড়িতে অন্য কোনো অপরাধী লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহে পুলিশ পুনরায় অভিযান চালায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে সাবেক এমপি চয়ন ইসলাম টেপিরবাড়ি গ্রামের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপি প্রায় দুই মাস ধরে টেপিরবাড়ি গ্রামের উল্লিখিত ভবনের একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs