কুয়েটেতে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা, জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত!

 কুয়েটেতে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা, জড়িতদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত!



খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাজনীতির সাথে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। একইসাথে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম এম এ হাসেম, এবং তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংঘর্ষে জড়িত বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হবে এবং শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে, এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, আহত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি পেশ করেছেন, যার মধ্যে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টদের আজীবন বহিষ্কার, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে সামরিক বাহিনী মোতায়েন, আহতদের চিকিৎসা ব্যয় বহন, এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবি অন্তর্ভুক্ত ছিল।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs