আগে একদিকে শত্রু দেখতাম, এখন চারপাশে দেখছি।

 আগে একদিকে শত্রু দেখতাম, এখন চারপাশে দেখছি।



জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছে। দুজন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তাঁরা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই দলে যোগ দিতে পারেন।

নাহিদ ইসলাম বলেন, "উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনো নিইনি। হয়তো আরেকটু সময় লাগবে। আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের ভূমিকা সরকারে থেকে কার্যকর হবে নাকি বাইরে, মাঠে। অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করাটা এখন জরুরি।"

তিনি আরও উল্লেখ করেন, "৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ ব্যানারে সক্রিয় হয়েছে। কিন্তু যাঁদের কোনো দল নেই, তাঁদের মধ্যেও রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে। নেতৃত্ব ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাওয়া এই শক্তিকে সংহত করতে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। আগস্ট-সেপ্টেম্বর থেকেই এ নিয়ে আলোচনা চলছিল। তখন আমাদের মনে হয়েছিল, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারকে সংহত করাই প্রয়োজন।"

"আমরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে এসেছি, আমাদের কিছু অঙ্গীকার ছিল, যা বাস্তবায়ন করে সরকার ছাড়ার পরিকল্পনা ছিল। তবে এখন সেটি পুনর্বিবেচনা করতে হচ্ছে," বলেন নাহিদ ইসলাম।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs