থানায় না গিয়ে অনলাইনে মামলা করার নির্দেশ প্রধান উপদেষ্টার

থানায় না গিয়ে অনলাইনে মামলা করার নির্দেশ প্রধান উপদেষ্টার



দেশের জনগণ যাতে থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়ের করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এ নির্দেশ প্রদান করেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

বর্তমানে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় গিয়ে এফআইআর দাখিল করতে হয়, যা সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকে। এই প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করতে প্রধান উপদেষ্টা ৯৯৯-এর মতো একটি ডেডিকেটেড কল নম্বর চালুর প্রস্তাব করেন, যার মাধ্যমে যেকোনো স্থান থেকে মামলা দায়ের করা সম্ভব হবে। তিনি বলেন, ‘এটি মামলার প্রাথমিক প্রক্রিয়া সহজ করবে এবং নাগরিক হয়রানি কমাবে।’

অধ্যাপক ইউনূস পুলিশ প্রধান বাহারুল আলমকে দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে এফআইআর দায়েরের ব্যবস্থা চালু করার পাশাপাশি নতুন কল নম্বর কার্যকর করার নির্দেশ দেন।

এছাড়া, তিনি একটি বিশেষ কল সেন্টার স্থাপনের নির্দেশ দিয়ে বলেন, ‘যেসব নাগরিক অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।’



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs