প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে ডিএমপি কমিশনারের মন্তব্যের তীব্র নিন্দা
প্রধান উপদেষ্টার কার্যালয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে চলার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
রবিবার একটি বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, “ধর্ষণ মানেই ধর্ষণ, তা ৮ বছরের শিশু হোক বা ৮০ বছরের বৃদ্ধা। এমন জঘন্য অপরাধকে তার প্রকৃত নামেই পরিচিত করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার।”
বিবৃতিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন।

Post a Comment