৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা: ভারতের নিন্দা

৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা: ভারতের নিন্দা

শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাসভবনে সংঘটিত ভাঙচুরের ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ৫ ফেব্রুয়ারির এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এই বাসভবন বাংলাদেশের জনগণের দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক। স্বাধীনতা সংগ্রামের মূল্যায়নকারী সকলেই এই বাসভবনের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত।’

অন্যদিকে, অন্তর্বর্তী সরকার এই ভাঙচুরকে ‘দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করে দাবি করেছে যে ভারতে পলাতক শেখ হাসিনার অভ্যুত্থানবিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তেজিত জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ জানিয়েছে, যাতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া হয় এবং শেখ হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত রাখা হয়।

বাংলাদেশ সরকার ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের প্রতি কড়া বার্তা দিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার ‘মিথ্যা ও বানোয়াট মন্তব্য’ বাংলাদেশে অস্থিরতা উসকে দিচ্ছে বলে ভারতকে অবহিত করেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের কার্যকরী হাইকমিশনার পবন বাধেকে তলব করে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs