১২৩ ফুট উচ্চ বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

 ১২৩ ফুট উচ্চ বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগ



ঝিনাইদহে ১২৩ ফুট উচ্চতার বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা টাওয়ারটিতে হামলা চালিয়ে ভাস্কর্য ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

শেখ মুজিবুর রহমানের স্মরণে কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের সমশেরনগর গ্রামে কয়েক বছর আগে এই বঙ্গবন্ধু টাওয়ারটি নির্মাণ করা হয়। ছয়তলা বিশিষ্ট এ টাওয়ারে বঙ্গবন্ধু পরিবারের ২০টি ভাস্কর্য ছিল, যার মধ্যে সর্বোচ্চ স্থানে স্থাপিত বৃহৎ ভাস্কর্যটির নাম ছিল ‘স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বারবাজার এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা সমবেত হয়। একপর্যায়ে তারা টাওয়ারে প্রবেশ করে ভাস্কর্য ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগানও শোনা যায়।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs