এনসিপি নেতাদের সঙ্গে ইউরোপীয় কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত

 

এনসিপি নেতাদের সঙ্গে ইউরোপীয় কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে দলের বিভিন্ন অগ্রাধিকার ও লক্ষ্য নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সম্ভাব্য ভূমিকা ও সমর্থন নিয়েও মতবিনিময় হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারসহ আটটি ইউরোপীয় দেশের কূটনীতিকরা।

ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস থেকে বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "নবগঠিত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আজ অন্তর্দৃষ্টিপূর্ণ একটি মতবিনিময় হয়েছে।"

এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৈঠক শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, "আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং এর আটটি সদস্য রাষ্ট্র — স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে একটি খোলামেলা আলোচনায় অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি।"

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs