আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

 আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান, নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে রিমান্ডের জন্য বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

মোরশেদ আলম ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs