বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ — ভারতের মন্তব্য কী

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ — ভারতের মন্তব্য কী


বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। এর ফলে বাংলাদেশ আর ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৯ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানান, এই সুবিধা ভারতীয় লজিস্টিক অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যার ফলে বন্দর ও বিমানবন্দরে জট তৈরি হচ্ছে এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে ৮ এপ্রিল ২০২৫ থেকে সুবিধাটি প্রত্যাহার করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিদ্ধান্তটি দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে। তবে মুখপাত্র জয়সওয়াল আশ্বাস দেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠনমূলক সম্পর্ক বজায় থাকবে এবং দুই দেশের আলোচিত ইস্যুতে অগ্রগতি অব্যাহত থাকবে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের নোটিশ জারি করে। ২০২০ সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হয়েছিল।

এই সিদ্ধান্তে বাংলাদেশ ও তৃতীয় দেশের মধ্যে, বিশেষ করে নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভারত স্পষ্ট করেছে, এই পদক্ষেপ বাংলাদেশের নেপাল বা ভুটান অভিমুখে রপ্তানিকে প্রভাবিত করবে না।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs