চতুর্থ সাবমেরিন কেবলে অংশগ্রহণ বাংলাদেশ-সিঙ্গাপুরের আলোচনা শুরু

 

বাংলাদেশ চতুর্থ সাবমেরিন কেবল নেটওয়ার্কে যুক্ত হওয়ার লক্ষ্যে সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা শুরু করেছে। রবিবার (১২ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (পোস্ট, টেলিযোগাযোগ ও আইসিটি) ফাইজ আহমেদ তাইয়েব।












চতুর্থ সাবমেরিন কেবল নেটওয়ার্ক

তিনি বলেন, “আমরা চতুর্থ সাবমেরিন কেবল স্থাপনের বিষয়ে সিঙ্গাপুর সরকারের কাছে আমাদের আগ্রহ জানিয়েছি। তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিষয়টি ইতোমধ্যে সিঙ্গাপুর দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে।”

তাইয়েব আরও জানান, তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্প, যার সক্ষমতা ১৭,০০০ জিবিপিএস, ২০২৬ সালের মাঝামাঝি বা শেষের দিকে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করবে। বাংলাদেশের অংশের জন্য চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবমেরিন কেবল স্থাপনে বর্তমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “হুতি বিদ্রোহের কারণে কিছু সমুদ্রপথে কেবল স্থাপনের অনুমতি সীমিত হয়েছে। ফলে এবার প্রথমবারের মতো সাবমেরিন কেবলের একটি অংশ স্থলপথে স্থাপন করা হবে, যা সৌদি আরবের মরুভূমি অতিক্রম করে লাল সাগরে পৌঁছাবে।”

২০২১ সালে শুরু হওয়া তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পটি বাংলাদেশকে কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর এবং অন্যদিকে ফ্রান্সের সঙ্গে সংযুক্ত করবে। এই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ সরাসরি ডেটা সংযোগ পাবে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের সঙ্গে।

৬৯৩ কোটি টাকা বিনিয়োগে বাস্তবায়িত এ প্রকল্পটি মূলত ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সময়সীমা বাড়িয়ে এ বছরের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs