গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র: আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র: আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে অন্তর্বর্তী সরকার। সরকারি সূত্রে জানা গেছে, এ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন।

গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সময় ও স্থান জানানো হয়। এতে উল্লেখ করা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বৈঠক আয়োজন করেছে।

তবে রাত ৯টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা প্রথম আলোকে জানিয়েছেন, তারা সর্বদলীয় এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পাননি। এরপর রাত ১০টার পর দলগুলোর নেতাদের কাছে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয় বলে জানা গেছে। উপদেষ্টা মাহফুজ আলম এই বার্তা পাঠিয়েছেন বলে কয়েকটি দলের নেতারা জানিয়েছেন। বৈঠকে অংশগ্রহণ নিয়ে এখন দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs