শিশুকল্যাণের দায়িত্বে থাকা শ্রমমন্ত্রী দুর্নীতিবাজদের আড়াল করছেন: মাস্ক

শিশুকল্যাণের দায়িত্বে থাকা শ্রমমন্ত্রী দুর্নীতিবাজদের আড়াল করছেন: মাস্ক


দুর্নীতির অভিযোগে তদন্তাধীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।


মাস্ক মন্তব্য করেছেন, "শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষায় মদদ দিচ্ছেন। তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই এখন দুর্নীতির অভিযোগের সম্মুখীন।" যদিও টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিভ্রান্তি এড়াতে ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি পদত্যাগ করেছেন।

সমালোচকরা অভিযোগ করেছেন, সিদ্দিক ও তার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি এবং বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়ম নিয়ে। এর প্রেক্ষিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার অবিলম্বে সিদ্দিকের স্থানে এমা রেনল্ডসকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs