এক কথায় অবাস্তব এবং অসম্ভব ছয় মাসের মধ্যে নির্বাচন : সারজিস আলম

 এক কথায় অবাস্তব এবং অসম্ভব ছয় মাসের মধ্যে নির্বাচন : সারজিস আলম

পঞ্চগড়ে শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। শুক্রবার জেলার মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, "আমাদের মতে, এত বড় অভ্যুত্থান, এত রক্ত এবং এত জীবন উৎসর্গের সামগ্রিক চাওয়া একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। অবশ্যই আমরা মনে করি, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এতে কোনো সমস্যার কারণ নেই। তবে এটা এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে মাত্র ছয় মাসের মধ্যে নতুন ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন সংস্কার, বিচারব্যবস্থার পুনর্গঠন, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা সম্ভব।"

আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs