ভাইরালের ব্যাখ্যা দিলেন উর্বশী

 ভাইরালের ব্যাখ্যা দিলেন উর্বশী



বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে। সদ্যই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষের শিকার তিনি। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন তিনি 

কারণ, ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়।


নেটিজেনদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সেই ভিডিওতে ব্যক্তিগত একটি মুহূর্ত দেখানো হয়েছে, যা অনেকেই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেননি। দর্শকরা উদ্বেগ প্রকাশ করে ভাবছেন, কীভাবে এমন একটি দৃশ্য প্রকাশ্যে এল।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ভিডিওটি আসলে তার অভিনীত একটি ছবির অংশ। উর্বশীর ভাষ্যে, “নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন, ‘আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই। প্রচারের অভাবে আমরা ভীষণ সমস্যায় পড়েছি। জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছে।’ এমনকি তারা বলেছিলেন, ছবি হিট না করলে দেনার চাপে তাদের রাস্তায় দাঁড়াতে হবে।”

এই পরিস্থিতিতে উর্বশী ও তার টিম প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য ওই ভিডিওটি প্রকাশে সম্মতি দেন। তিনি আরও উল্লেখ করেন, “আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে তারা আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটি সিনেমারই একটি দৃশ্য ছিল, নতুন কিছু নয়। তবে, প্রযোজকের অনুরোধেই এটি আগে মুক্তি দেওয়া হয়।”

প্রসঙ্গত, ভিডিওটি “ঘুষপেটিয়া” নামক একটি ছবির অংশ। প্রযোজকদের অসুবিধা এবং ছবির প্রচার চালানোর উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উর্বশী রাউতেলা।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs