দেশ পুনর্গঠনের দায়িত্ব তরুণদেরই নিতে হবে: উপদেষ্টা আসিফ

 দেশ পুনর্গঠনের দায়িত্ব তরুণদেরই নিতে হবে: উপদেষ্টা আসিফ



ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পুনর্গঠনের দায়িত্ব তরুণদের কাঁধে নিতে হবে। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হবে।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণরাই দেশের জন্য নতুন স্বপ্ন দেখার পথ তৈরি করেছে, যা বাস্তবায়নের দায়িত্বও তাদেরই নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আসিফ মাহমুদ আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। তরুণদের অনুপ্রাণিত করতেই সারাদেশে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন করা হচ্ছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দেশ সম্পূর্ণরূপে ফ্যাসিবাদমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs