সতর্ক করেছি,আমি হুমকি দেইনি : মাহফুজ আলম

সতর্ক করেছি,আমি হুমকি দেইনি : মাহফুজ আলম



মাহফুজ আলম তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, তিনি ‘তৌহিদী জনতা’কে হুমকি দেননি, বরং সতর্ক করেছেন। তার মতে, গত পনের বছর নিপীড়নের পর দেশে একটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তবে ‘মব সংস্কৃতি’ এই সম্ভাবনাকে নষ্ট করছে। তাই তিনি সবাইকে এই সংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান।

স্ট্যাটাসে মাহফুজ আলম স্পষ্ট করেছেন যে, তিনি ‘তৌহিদী জনতা’র প্রতি ঘৃণা নয়, বরং দরদ প্রকাশ করছেন এবং নিজেকে একজন বিশ্বাসী মুসলিম ও তৌহিদবাদী হিসেবে পরিচয় দিয়েছেন। তবে তিনি উগ্রতার বিরুদ্ধে সতর্ক করে বলেন, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় কঠোর ব্যবস্থা অপরিহার্য। এই কঠোরতা তাদের বিরুদ্ধে, যারা তৌহিদের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। তবে তিনি আশ্বস্ত করেন যে, অতীতে ইসলামফোবিয়ার অজুহাতে যেভাবে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হয়েছে, তা পুনরাবৃত্তি হবে না।

তিনি আলেম-ওলামাদের প্রতি সম্মান জানিয়ে বলেন, তারা গত ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন এবং সাম্প্রতিক অভ্যুত্থানেও জীবন উৎসর্গ করেছেন। তাই স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রজ্ঞার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

স্ট্যাটাসের শেষ অংশে মাহফুজ আলম ব্যক্তিগত আক্রমণ, বিশ্বাস নিয়ে অপমান, এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বিভাজন ও ঘৃণা পরিহার করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব দেন।



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs