ট্রাম্প সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছেন

 ট্রাম্প সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছেন


সোমালিয়ায় বিমান হামলার ঘোষণা দিয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, "এই খুনিরা, যাদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকিস্বরূপ।"

উত্তর-পূর্ব সোমালিয়ার গোলিস পর্বতমালায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে এরই মধ্যে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। ২০২৩ সালেও উত্তর সোমালিয়ার এক প্রত্যন্ত পাহাড়ি গুহায় বিমান হামলা চালিয়ে মার্কিন বাহিনী আইএস নেতা বিলাল আল-সুদানি ও তার ১০ সহযোগীকে হত্যা করেছিল।

ট্রাম্প হামলার নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে তিনি লিখেছেন, "আমেরিকানদের ওপর হামলাকারী আইসিসসহ সবার প্রতি আমাদের বার্তা স্পষ্ট—আমরা তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব!"

এদিকে, সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের কার্যালয় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলার বিষয়ে তারা অবগত আছেন।

এক্সে এক পোস্টে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেন, "আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আমরা সমর্থন করি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই।"

তিনি আরও বলেন, চরমপন্থী হুমকি মোকাবিলায় এ ধরনের অভিযান সোমালিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করবে।

আইএসের সোমালি শাখাটি ২০১৫ সালে আল-কায়েদাপন্থী আল-শাবাব গোষ্ঠী থেকে পৃথক হয়ে গঠিত হয়। এটি সোমালিয়ার বৃহত্তম জিহাদি সংগঠনগুলোর একটি।

২০১০-এর দশকে আইএস সিরিয়া ও ইরাকে ব্যাপক প্রভাব বিস্তার করলেও বর্তমানে তাদের উপস্থিতি মূলত আফ্রিকার কিছু অংশে সীমিত, যার মধ্যে সোমালিয়া অন্যতম।



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs