কারা অধিদপ্তরের লোগো থেকে ‘নৌকা’ অপসারণ
আজ রবিবার কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ জানিয়েছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে আগের নৌকা প্রতীক সরিয়ে তার পরিবর্তে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন সংযোজন করা হয়েছে।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পুরোনো লোগো বাতিল করে নতুন লোগো ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এখন থেকে প্রয়োজনীয় সব জায়গায় নতুন লোগোই ব্যবহৃত হবে। বিস্তারিত

Post a Comment