সাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকে উদ্ধার হলো ২ কোটি ৪৫ লাখ টাকা।

 সাবেক ডিজিএফআই প্রধানের বাসা থেকে উদ্ধার হলো ২ কোটি ৪৫ লাখ টাকা।


 দুর্নীতি দমন কমিশন (দুদক) সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে।

রোববার দুদক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত সাইফুল আলমের বাসায় দুদকের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় ওই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।

এক প্রশ্নের উত্তরে আক্তার হোসেন জানান, সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs