সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন আটক
সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মো. ইমরান হোসেনকে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার ঢাকায় তাকে আটক করা হয়।
সিআইডির মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল মঙ্গলবার মালিবাগে সিআইডি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

Post a Comment