"ফিলিস্তিন, আরাকান ও কাশ্মিরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত"

 

"ফিলিস্তিন, আরাকান ও কাশ্মিরের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত"



ফিলিস্তিন, আরাকান ও কাশ্মিরের মুসলমানদের ওপর চলমান দমন-পীড়ন বন্ধ এবং তাদের স্বাধীনতার দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রি ফ্রি আরাকান’, ‘ফ্রি ফ্রি কাশ্মির’, ‘গাজা দখল রুখে দাও’, ‘মুসলিম এক হও’, ‘ইসরায়েলের কালো হাত গুঁড়িয়ে দাও’—সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেন প্রাঙ্গণ।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ ও ওয়াসিম আহমদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ এবং সদস্য সচিব ফজলুর রহমান।



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

সমাবেশে মোহাম্মদ শামসুদ্দিন গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তোলেন। তিনি ইসরায়েলি সেনাদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক বিচারের আওতায় আনার আহ্বান জানান।

ভারত-অধিকৃত কাশ্মির ও মিয়ানমার-অধিকৃত আরাকানে মুসলমানদের ওপর জাতিগত নিপীড়নের প্রতিবাদ জানিয়ে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক ফোরামে সক্রিয় অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলি মালিকানাধীন ও সমর্থনকারী পণ্যের বর্জনের ডাক দেন।

গালীব ইহসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদই প্রথম গাজায় চলমান হামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে, যার ধারাবাহিকতায় প্রতি শুক্রবার বায়তুল মোকাররমে এই আন্দোলন চলছে। তার দাবি, তাদের উদ্যোগের পরিপ্রেক্ষিতেই অন্যান্য দল ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ পুনরায় ছাপানোর দাবি বাস্তবায়নে সরকারি পক্ষের গড়িমসি চললে ভবিষ্যতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।

ইহসান জানান, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs