"কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে"

 "কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু হয়েছে"


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য এবং উপ-উপাচার্যকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে চলমান সংকট মোকাবিলা ও একাডেমিক কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংকটকালীন এই সময়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখার জন্য সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে একজনকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, উভয় পদে স্থায়ী নিয়োগের জন্য দ্রুত একটি সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs