রোমে ড. ইউনূসের সঙ্গে একাধিক বিশ্বনেতার সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

রোমে ড. ইউনূসের সঙ্গে একাধিক বিশ্বনেতার সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার রোম ও ভ্যাটিকান সিটিতে একাধিক আন্তর্জাতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

ওইদিন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন অধ্যাপক ইউনূস। অনুষ্ঠান উপলক্ষে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া ফিনল্যান্ড, কেনিয়া, মন্টেনেগ্রো, ইকুয়েডর, পূর্ব তিমুর, হন্ডুরাস, আইসল্যান্ড, পর্তুগাল, বেলজিয়াম, মোনাকো, নরওয়ে, তিউনিসিয়া, লিচেনস্টাইন, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার শীর্ষ প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধানদের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তার একান্ত আলাপ হয়।

ভ্যাটিকানের আনুষ্ঠানিকতা ছাড়াও রোমে অধ্যাপক ইউনূস দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। আন্তঃধর্ম সংলাপ সংক্রান্ত বিভাগের প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাড তার হোটেলে এসে সাক্ষাৎ করেন, যেখানে আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs