ডিএনসিসি: ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা চলাচল
ঢাকার প্রধান সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (২৯ এপ্রিল) ‘ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ উন্নয়ন: অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক এক সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
প্রশাসক বলেন, “শুধুমাত্র অনুমোদিত স্ট্যান্ডার্ড মডেলের অটোরিকশাগুলোই ঢাকার গলিপথে চলাচল করতে পারবে। তবে প্রধান সড়কে এদের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।”
Opening Multiple Link Tabs...
তিনি আরও জানান, ই-রিকশার জন্য একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা তৈরির লক্ষ্যে শিগগিরই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এ কমিটি ই-রিকশার কারিগরি মান, নিরাপত্তা এবং চলাচলের নিয়ম নির্ধারণে কাজ করবে।
সভায় বুয়েটের বিআইপিআরসি (বাংলাদেশ ইন্টিগ্রেটেড পাবলিক অ্যান্ড রোড কমিউনিকেশন) ই-বাইক প্রকল্পের পক্ষ থেকে একটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এতে নতুনভাবে মান নির্ধারণ করা স্বল্পগতির তিন চাকার ই-রিকশা মডেলের জন্য টাইপ-অনুমোদন ও নিবন্ধন প্রক্রিয়া চালুর সুপারিশ করা হয়।
এই প্রস্তাবনার ভিত্তিতে ডিএনসিসি আগ্রহী প্রস্তুতকারকদের নির্ধারিত মানের প্রোটোটাইপ বা নমুনা মডেল তৈরি করার আহ্বান জানিয়েছে।

Post a Comment