চায়ের দাম বাড়লে শ্রমিকদের মজুরি বাড়ানো হবে: শ্রম উপদেষ্টা

 চায়ের দাম বাড়লে শ্রমিকদের মজুরি বাড়ানো হবে: শ্রম উপদেষ্টা



চায়ের বাজারমূল্য বাড়লে সেই অনুপাতে চা শ্রমিকদের মজুরিও বাড়বে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রম দপ্তরের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে তাদের নিম্ন মজুরি, চিকিৎসা সুবিধার অভাব, বিশুদ্ধ পানির সংকট ও স্যানিটেশন সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

উল্লেখ্য, দেশের বিভিন্ন চা বাগানে প্রায় দেড় লাখ শ্রমিক কর্মরত আছেন, যারা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও মৌলিক সুবিধার দাবিতে আন্দোলন করে আসছেন।

উপদেষ্টা জানান, নিলামে চায়ের মূল্য বাড়ানোর বিষয়ে চা বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে। চায়ের দাম বাড়লে, সেটির রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরিও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs