সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার গত ১০ মে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয়, যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এবং আশপাশের এলাকায় সব ধরনের র‍্যালি, সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

logo dhaka metropolitan police dmpঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো

সোমবার রাতে ডিএমপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs