নির্বাচন রমজানের আগেই হতে পারে: লন্ডনে ইউনূস-তারেক বৈঠক

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে—অর্থাৎ পবিত্র রমজানের আগেই—জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) শুরু হওয়া এই বৈঠক চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতিতে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হয়।

tarique rahman and dr muhammad yunus 2ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs