নির্বাচন নিয়ে বিতর্ক: তিন জাতীয় নির্বাচনের তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

 

বাংলাদেশের অতীতের তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ নির্দেশনা দেন।

chief advisor dr muhammad yunus meeting consensus commissionপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। ছবি: পিআইডি

লন্ডন সফরের অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটাধিকার নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। তারা জানতে চায়, আসন্ন নির্বাচনে তারা কীভাবে অংশ নিতে পারবে।” তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটসহ বিভিন্ন ব্যবস্থা বিবেচনায় নেওয়া হচ্ছে।

বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, “সকল রাজনৈতিক দল একমত যে, যেসব ব্যক্তি অতীতের বিতর্কিত নির্বাচন পরিচালনায় যুক্ত ছিলেন, তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে।”

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs