তিন হাজার টাকা বেতনের ইমাম থেকে 'সমন্বয়ক'—বিত্তশালী হওয়ার বিস্ময়কর গল্প!
ঝিনাইদহ :
এক সময় মাসে মাত্র তিন হাজার টাকা বেতনে গ্রামের মসজিদে ইমামতি করতেন হামিদুর রহমান রানা। চলতেন একটি পুরনো বাইসাইকেলে। অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু ‘সমন্বয়ক’ পদ পাওয়ার পর থেকেই পাল্টে গেছে তার জীবন। এখন তিনি দামি মোটরসাইকেলে চলাফেরা করেন, হাতে লাখ টাকার স্মার্টফোন। তবে তার এই আর্থিক উত্থানের পেছনে রয়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চোরাচালানসহ নানা গুরুতর অভিযোগ।
‘সমন্বয়ক’ পদ পেয়ে বদলে যায় জীবন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা হামিদুর রহমান রানা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর (বর্তমানে বিলুপ্ত) জেলা কমিটির আহ্বায়ক ও সমন্বয়ক হিসেবে পরিচিতি পান। এই পদ পাওয়ার পর থেকেই তার জীবনযাত্রায় দেখা দেয় নাটকীয় পরিবর্তন। স্থানীয়রা তাকে এখন 'সমন্বয়ক রানা' বলেই চেনে।
লম্বা অভিযোগের তালিকা
হামিদুর রহমান রানার বিরুদ্ধে অভিযোগের তালিকা ছোট নয়।

Post a Comment