মহাকুম্ভে পূণ্যস্নানের সময় জলে নামতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল NCP (SP) নেতার।

মহাকুম্ভে পূণ্যস্নানের সময় জলে নামতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল NCP (SP) নেতার।

মহাকুম্ভে পূণ্যস্নানের সময় জলে নামতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল NCP (SP) নেতার।
মহাকুম্ভের পবিত্র স্নানে গিয়েছিলেন শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপি নেতা এবং সোলাপুরের প্রাক্তন মেয়র মহেশ কোঠে। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য জলে নামতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার তাঁর দেহ সোলাপুরে নিয়ে যাওয়া হবে, যেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও একমাত্র পুত্র। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও রাজনৈতিক মহলে

এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার কোঠের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "সোলাপুরের সর্বকনিষ্ঠ প্রাক্তন মেয়র এবং আমার পুরানো সহকর্মী মহেশ কোঠে প্রয়াগরাজে হৃদয়বিদারকভাবে মারা গিয়েছেন। সোলাপুর শহরের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি এবং তাঁদের প্রতি সমবেদনা জানাই।"

উল্লেখ্য, মহেশ কোঠে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সোলাপুর (উত্তর) কেন্দ্র থেকে বিজেপির বিজয় দেশমুখের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তিনি পরাজিত হন। তাঁর এই আকস্মিক মৃত্যু সোলাপুর এবং এনসিপি শিবিরে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs