আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন, গভীর রাতে বুয়েটে বিক্ষোভ

 

আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন, গভীর রাতে বুয়েটে বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে গভীর রাতে, যখন ছাত্রলীগের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পলায়নের খবর ছড়িয়ে পড়ে। বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা হত্যাকারী জেমির দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।

সোমবার রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন, যা পলাশী মোড় ও ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। সেখানে সংবাদ সম্মেলনে তারা দাবি জানান, "ফাঁসির দড়ি ঝুলাই দে, সব খুনিদের গর্দানে", "ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই", "আবরার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না"—এমন নানা স্লোগানে তারা রাজপথ মুখরিত করেন।

পলাতক মুনতাসির আল জেমি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

গোপনে পালানোর ঘটনা

সূত্র জানায়, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ নম্বর আসামি জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান। তিনি ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের একদিন পর পলায়ন করেন, তবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। তার বাড়ি ময়মনসিংহে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জান্নাত-উল ফরহাদ জানান, জেমির পলায়নের ঘটনায় ৬ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs