"বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হলেন ড. ইউনূস"

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হলেন ড. ইউনূস


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পরবর্তী 'বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন' (বিমসটেক)-এর চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়ে সংস্থাটির ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

বুধবার রাজধানী ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। তিনি জানান, বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সকল সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। তিনি আরও জানান, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের একটি বৈঠক হতে পারে।

এছাড়া, জানা গেছে, সম্মেলনের প্রথম দিনে যুব সম্মেলনে অংশগ্রহণ করবেন ড. ইউনূস, এবং দ্বিতীয় দিনে তিনি মূল সম্মেলনে বক্তব্য দেবেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোট বিমসটেক ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs