- সরকারি চাকরিজীবীদের জন্য অফিসে উপস্থিতি ও সময় মেনে চলা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে কোনো কর্মকর্তা বা কর্মচারী বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করতে পারবেন না।
🔷 বাহিরে যেতে অনুমতি ও রেজিস্ট্রার সই বাধ্যতামূলক
দাপ্তরিক প্রয়োজনে অফিস চলাকালে বাইরে যেতে হলে বিভাগীয় প্রধানের অনুমতি নিতে হবে। একই সঙ্গে, অফিস ত্যাগের সময় একটি নির্ধারিত রেজিস্ট্রারে এ বিষয়ে সই করতে হবে। এই নির্দেশনাগুলো ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুসারে কার্যকর হবে।
🔷 অফিসে উপস্থিতি: সকাল ৯টার মধ্যে বাধ্যতামূলক
বিধিমালা অনুযায়ী, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকা, দেরিতে আসা বা আগে বের হওয়াকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে।
🔷 দেরি করলে বেতন কাটা বা ছুটি বাতিল
যুক্তিসঙ্গত কারণ ছাড়া দেরিতে অফিসে এলে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন কাটা হতে পারে অথবা নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) বাতিল করা হবে।
🔷 পুনরাবৃত্তির ক্ষেত্রে কঠোর শাস্তি
একাধিকবার দেরিতে এলে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন ক্ষেত্রে সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনের সুযোগ রয়েছে।
সরকার জানিয়েছে, নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment