নির্বাচন কমিশন: হলফনামায় মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল

 

হলফনামায় প্রদত্ত তথ্যে গরমিল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে, নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) পদ হারানোর ঝুঁকি থাকবে। এমনকি নির্বাচনের পর পুরো মেয়াদকালেই এ বিষয়ে তদন্ত চালাতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের এক সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

 










বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো

তিনি জানান, এখন থেকে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ভোটের পরও তদন্তের আওতায় থাকবে। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নতুন বিধান সংযোজন করা হয়েছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “যে পদের জন্য একজন প্রার্থী নির্বাচন করছেন, সেই পদের মেয়াদজুড়ে যেকোনো সময় হলফনামার তথ্য যাচাই করা হবে। যদি এতে অতিরঞ্জন, অসঙ্গতি বা মিথ্যা তথ্য ধরা পড়ে, তবে তদন্ত শেষে তার প্রার্থিতা বাতিল করা হবে।”

তিনি আরও জানান, “নির্বাচিত হওয়ার পরও যদি কারও বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ প্রমাণিত হয়, তবে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। পাশাপাশি, এ ঘটনায় পৃথকভাবে ফৌজদারি মামলাও দায়ের করা যেতে পারে।”

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs