বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০২৪ সালের বিপ্লব লুটেরাদের স্বার্থে হয়নি। সেই বিপ্লবের লক্ষ্য ছিল দেশের উন্নয়ন ও ন্যায়ের প্রতিষ্ঠা, লুটেরা শ্রেণিকে নতুন করে সম্পদ দখল ও লুটপাটের সুযোগ করে দেওয়া নয়। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, যে ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন, আমরা যেন কখনোই তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করি। অন্যায়, দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের আস্থা ও শ্রদ্ধা রক্ষা করা আমাদের দায়িত্ব।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন।
Post a Comment