প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মাগুরা শহরের ঢাকা রোডে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো দ্বিধা নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। যারা সন্দেহ প্রকাশ করছেন, তাদের চিন্তার কারণ নেই।”
তিনি আরও বলেন, “সরকার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজন করবে। বর্ষা শেষে জনগণের মধ্যে ধীরে ধীরে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে, যা একটি উৎসবমুখর আমেজে রূপ নেবে।”
Opening Multiple Link Tabs...
প্রেস সচিবের ভাষ্য, “আত্মত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীরা সরাসরি জনগণের কাছে যাবেন, কথা বলবেন—তখন প্রকৃত নির্বাচনী পরিবেশ তৈরি হবে এবং সকল সন্দেহ দূর হবে।”
তিনি জানান, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্ধারিত সময়সূচি মেনে কাজ করছে এবং সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
এ সময় তিনি মাগুরায় ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জুলাই গণঅভ্যুত্থানে তারা শহীদ হয়েছিলেন।
Post a Comment