বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার নাম আসার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবির বিশেষ দল তাকে আটক করে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার নাসির উদ্দীনের বিরুদ্ধে প্রাথমিকভাবে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং মামলার বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
Post a Comment